Home »
সারা বাংলা
» ঘন কুয়াশায় সাড়ে ১১ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি -লঞ্চ চলাচল শুরু
Unknown |
৫:৪১ AM |
0
মন্তব্য(গুলি)
রাশেদুল ইসলাম খান,বিজয় নিউজ ২৪ ডটকম,মানিকগঞ্জ : ঘন কুয়াশা আর কনকনে শীতের কারনে সাড়ে ১১ ঘন্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৯টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরম্নটে ফেরি চলাচল শুরম্ন করেছে। দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে তৈরী হয়েছে যানজট।বিআইডবিস্নউটিসি আরিচা অঞ্চলের ম্যানেজার বিদ্যুৎ কুমার সাহা জানান, মঙ্গলবার রাত ১০ টায় ঘন কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ আচ্ছন্ন হয়ে পড়লে নৌ দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। এসময় যাত্রী ও যানবাহন বোঝাই করে পাটুরিয়া ঘাটে ৫টি ও দৌলতদিয়া ঘাটে অপর ৪টি ফেরি পন্টুনে বেঁধে রাখতে বাধ্য হয়।এসময় কনকনে শীতে আর ঘন কুয়াশায় পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহায়। সকাল সাড়ে ৯টায় কুয়াশা কেটে গেলে ফেরিগুলো পারাপারা শুরম্ন করে। টানা সাড়ে ১১ ঘন্টা নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট দুইটিতে যানজটের সৃষ্টি হয়েছে। দৌলতদিয়া পাড়ে ৪ শতাধিক যানবাহন ও পাটুরিয়া ঘাটে ৩ শ পন্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস পারের অপেক্ষায় আছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাসগুলো পারাপার করা হচ্ছে। দুপুর নাগাদ যানবাহনগুলো পারাপার করা সম্ভব হবে বলে তিনি মত দেন। বুধবার সারা দিন কুয়াশার চাদরে ঢাকা ছিলো।কুয়াশার তিব্রতাএতটাই বেশি ছিলো যে ঢাকা -আরিচা মহাসড়কের যানবাহন গুলো হেডলাইট জালিয়ে চলাচল করতে হয়েছে। সারা রাত বৃষ্টির মত টাপুর টুপুর কুয়াশা পরেছে। কুয়াশা আর শীতের কারনে একামত্ম প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি।
Category:
সারা বাংলা
Vk bhardwaj: My name is vikas . I'm administrator of Www.BestTheme.Net.This blog was opened for Demo test .
0 মন্তব্য(গুলি)